ইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। খবর বিবিসি বাংলা।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের রাজধানীতে থাকা তাদের দূতাবাস দূরবর্তী অবস্থানে থেকে কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে জরুরি নয় এমন কিছু কর্মীকে শুক্রবার ইসরায়েল ত্যাগ করতে বলেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তাদের কর্মীদের আজই চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

যুদ্ধের শঙ্কা থাকায় চীন, ভারত এবং কানাডাসহ আরো বেশ কয়েকটি দেশও তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে।

আরও