তাইওয়ানের প্রেসিডেন্ট

'চীনকে শক্তি প্রয়োগ থেকে বিরত করতে পারলে ট্রাম্পের নোবেল প্রাপ্য'

মার্কিন রেডিও অনুষ্ঠান দ্য ক্লে ট্রাভিস অ্যান্ড বাক সেক্সটন শোতে দেয়া এক সাক্ষাৎকারে লাই বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদি শি জিনপিংকে সামরিক আগ্রাসন থেকে চিরতরে বিরত রাখতে পারেন, তবে নিঃসন্দেহে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন।‘

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখতে পারলে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হবেন। খবর রয়টার্স।

মার্কিন রেডিও অনুষ্ঠান দ্য ক্লে ট্রাভিস অ্যান্ড বাক সেক্সটন শোতে দেয়া এক সাক্ষাৎকারে লাই বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদি শি জিনপিংকে সামরিক আগ্রাসন থেকে চিরতরে বিরত রাখতে পারেন, তবে নিঃসন্দেহে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন।‘

তিনি আরো বলেন, চীন শুধু তাইওয়ানকেই হুমকি দিচ্ছে না, বরং পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে আন্তর্জাতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার চীনা যুদ্ধবিমান ও ড্রোনের ২৩টি ইউনিট দ্বীপটির চারপাশে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ চালিয়েছে।

লাই বলেন, ‘চীন যদি তাইওয়ান দখল করে, তবে তারা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরো শক্তিশালী হবে, যা বৈশ্বিক নিয়মভিত্তিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করবে।‘

তাইওয়ান আগামী কয়েক বছরের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। লাই বলেন, ‘তাইওয়ান তার জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ।‘

আরও