এপি

মাখোঁর সানগ্লাসে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন

ট্রাম্পের মতো কঠোর নেতার সামনে মাখোঁর এই সানগ্লাস পরা ভঙ্গিটি অনেকেই 'শান্ত কিন্তু দৃঢ়' অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

ধূসর বয়স্ক নেতাদের ভিড়ে মাখোঁর এই 'কুল' এবং 'ইয়াং' লুক তাকে আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া 'টপ গান' মিমগুলো তাকে একজন অ্যাকশন হিরোর মর্যাদা দিয়েছে, যা ট্রাম্পের প্রথাগত রাজনীতির চেয়ে অনেক বেশি আধুনিক ও শক্তিশালী আবেদন তৈরি করেছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কথার চেয়ে বেশি আলোচনায় ওঠে আসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সানগ্লাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ইউরোপের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে, এই চশমাই হয়ে ওঠে রাজনৈতিক প্রতীক।

প্রেসিডেন্ট মাখোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, তার ডান চোখে একটি রক্তনালী ফেটে যাওয়ার কারণে চোখটি বেশ লাল হয়ে ছিল। কৃত্রিম আলোর ঝিলিক থেকে চোখ রক্ষা করতে এবং জনসম্মুখে অপ্রস্তুত অবস্থা এড়াতে তিনি সানগ্লাস পরে বক্তৃতা দেন। কিন্তু এই সাধারণ ব্যাখ্যা ছাপিয়ে মাখোঁর এই লুককে ইন্টারনেটে হলিউড সিনেমা 'টপ গান'-এর টম ক্রুজের সাথে তুলনা করা হচ্ছে।

মাখোঁর এই ‘কুল লুক’ নজর এড়ায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের ভাষণে ট্রাম্প কৌতুক করে বলেন, ‘ঐ চমৎকার সানগ্লাসগুলো... আসলে হয়েছেটা কী?’ ট্রাম্পের এই মন্তব্যে উপস্থিত ব্যক্তিদের মাঝে হাস্যরসের সৃষ্টি হলেও রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন ভিন্নভাবে। গ্রিনল্যান্ড কেনা নিয়ে ইউরোপ ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মাঝে মাখোঁর এই রুখে দাঁড়ানোর ভঙ্গিটিকে অনেকে 'ইউরোপের শক্তি প্রদর্শন' হিসেবে দেখছেন।

মাখোঁ যে চশমাটি পরেছিলেন তা ফরাসি ব্র্যান্ড 'হেনরি জুলিয়েন'-এর প্যাসিফিক এস ০১ মডেল। চশমাটির মূল্য প্রায় ৬৫৯ ইউরো (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৬ হাজার টাকা)। প্রেসিডেন্টের পরার পর ব্র্যান্ডটির ওয়েবসাইট ভিজিটরদের চাপে ক্র্যাশ করে। এমনকি এই চশমা প্রস্তুতকারী ইতালীয় কোম্পানি 'আইভিশন টেক'-এর শেয়ার দর মিলান স্টক এক্সচেঞ্জে এক লাফেই ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এভিয়েটর সানগ্লাস সাধারণত সাহস, নিয়ন্ত্রণ ও আভিজাত্যের প্রতীক। ট্রাম্পের মতো কঠোর নেতার সামনে মাখোঁর এই সানগ্লাস পরা ভঙ্গিটি অনেকেই 'শান্ত কিন্তু দৃঢ়' অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অনেক মিম ছড়িয়ে পড়েছে যেখানে মাখোঁকে যুদ্ধবিমানের পাইলট হিসেবে দেখানো হয়েছে।

মাখোঁ (৪৮) এবং ট্রাম্পের বয়সের পার্থক্য এখানে একটি বড় ভূমিকা রেখেছে বলে অভিমত বিশ্লেষকদের। ইউনিভার্সিটি অব অসলোর পলিটিক্যাল কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ক্রিস্টিনা আর্চেত্তির মতে, ধূসর বয়স্ক নেতাদের ভিড়ে মাখোঁর এই 'কুল' এবং 'ইয়াং' লুক তাকে আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া 'টপ গান' মিমগুলো তাকে একজন অ্যাকশন হিরোর মর্যাদা দিয়েছে, যা ট্রাম্পের প্রথাগত রাজনীতির চেয়ে অনেক বেশি আধুনিক ও শক্তিশালী আবেদন তৈরি করেছে।

আরও