ইসরায়েল থেকে নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট চালিয়ে যাবে জার্মানি: বার্লিন

মুখপাত্র জানান, আজকের জন্য ২০০ আসনের চেয়ে কম ক্ষমতাসম্পন্ন একটি ফ্লাইটের ব্যবস্থা এরই মধ্যে করা হয়েছে এবং বৃহস্পতিবারের জন্য আরেকটি ফ্লাইটের পরিকল্পনা রয়েছে।

বার্লিনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইসরায়েল থেকে যেসব জার্মান নাগরিক চলে যেতে চান, তাদের জন্য যতদিন প্রয়োজন হবে ও পরিস্থিতি অনুকূল থাকবে, ততদিন জর্ডান থেকে বিশেষ বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা চালিয়ে যাবে জার্মানি। খবর আল জাজিরা।

মুখপাত্র জানান, আজকের জন্য ২০০ আসনের চেয়ে কম ক্ষমতাসম্পন্ন একটি ফ্লাইটের ব্যবস্থা এরই মধ্যে করা হয়েছে এবং বৃহস্পতিবারের জন্য আরেকটি ফ্লাইটের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আম্মান থেকে এখনো বাণিজ্যিক ফ্লাইট চালু আছে। ইসরায়েল থেকে জর্ডানের সীমান্তপথও খোলা রয়েছে। তবে বাণিজ্যিক এয়ারলাইনসের মাধ্যমে যাতায়াতের পর্যাপ্ত সুযোগ নেই। এ কারণেই আমরা বিশেষ ফ্লাইটগুলোর ব্যবস্থা করছি।

আরও