আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না পলিটিকো, এমএস নাওয়ের সাংবাদিকরা

ট্রাম্পের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে বৃহস্পতিবারও পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়া হয়নি। পলিটিকোর এক প্রতিবেদকের প্রেস পরিচয়পত্রও নিয়ে নেয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে বৃহস্পতিবারও পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়া হয়নি। পলিটিকোর এক প্রতিবেদকের প্রেস পরিচয়পত্রও নিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর রয়টার্স।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। পলিটিকো, সিএনএন ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন বিচারক টিম কেলি। তিনি বলেন, সংবাদমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা সাংবিধানিকভাবে বেআইনি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আদালতের আদেশটি ১৪ দিনের জন্য কার্যকর থাকবে। এ সময় সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রেস পরিচয়পত্র ফিরিয়ে দেয়ার পাশাপাশি হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকারও পুনর্বহাল করার কথা। তবে আদেশের পরও পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়। সিএনএনের সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢোকার অনুমতি দেয়া হয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর হোয়াইট হাউসে পলিটিকো, সিএনএন ও এমএস নাওকে নিষিদ্ধ করেন ট্রাম্প। এর বিরুদ্ধে তিনটি সংবাদমাধ্যমই আদালতে মামলা করে। তাদের দাবি, এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।

নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প প্রশাসন ও সংবাদমাধ্যমগুলোর বিরোধের মধ্যেই আদালতের এ আদেশ আসে। বিচারক কেলি বলেন, প্রেস পরিচয়পত্র বাতিলের আগে সংশ্লিষ্ট সাংবাদিকদের নোটিশ দেয়া এবং নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেয়া প্রয়োজন ছিল।

আরও