অং সান সু চির করা আপিল খারিজ করে দিয়েছেন সেনা শাসিত মিয়ানমারের সুপ্রিম কোর্ট। ছয়টি দুর্নীতির মামলার সাজার বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন দেশটির সাবেক নেত্রী সু চি। খবর রয়টার্স।
২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। পরে ঘুস, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘন করার মতো বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করা হয় তাকে। একই সঙ্গে ডজনের বেশি মামলার আসামি করা হয় এনএলডি প্রধানকে। বিভিন্ন মামলায় তাকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী।
এর আগে গত আগস্টে অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি, দখল, রাষ্ট্রদ্রোহ ও করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ লঙ্ঘনের মতো বিষয়ে সু চির করা পাঁচটি আপিল খারিজ করে দেন দেশটির আদালত।