পেন্টাগনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন

যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক নজরদারি বেলুন শনাক্ত করার কথা জানিয়েছে পেন্টাগন। বেলুনটি কিছুদিন ধরে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে

যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক নজরদারি বেলুন শনাক্ত করার কথা জানিয়েছে পেন্টাগন। বেলুনটি কিছুদিন ধরে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে। খবর বিবিসি।

মার্কিন সামরিক সদর দফতরের কর্মকর্তারা অনেকটা নিশ্চিত করে জানিয়েছেন, আকাশে ওড়া ওই ‘নজরদারি বেলুন’ চীনের। সবশেষ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

তবে বেলুনটিকে ভূপাতিত করার সিদ্ধান্ত নেয়নি সামরিক বাহিনী। কারণ ওই বেলুন ভূপাতিত করা হলে বিপদের শঙ্কা ছিল। 

তবে চীন এসব অভিযোগের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। 

বেলুন নিয়ে এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। 

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আসন্ন চীন সফরের আগে আগে নজরদারি বেলুনের বিষয়টি আলোচনায় এল। আগামী সপ্তাহে চীন সফর করবেন ব্লিংকেন।

আরও