সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়াবলী, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এ সিদ্ধান্তটি সংযুক্ত আরব আমিরাতজুড়ে (ইউএই) সব স্টেটে কার্যকর হবে। প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।