জাতিসংঘ মহাসচিব

নারীর অধিকার হুমকির মুখে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে

শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে জাতিসংঘের এক অনুষ্ঠানে এ কথা বলেন গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নারীদের অধিকার আজ হুমকির মুখে এবং আমাদের অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

গুতেরেস বলেন, নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্য এখন নিত্য-নতুন হুমকির কারণে আরো প্রকট হচ্ছে। ডিজিটাল সরঞ্জামগুলো প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হলেও প্রায়ই সেগুলো নারীর কণ্ঠস্বর স্তব্ধ করে দিচ্ছে, পক্ষপাতকে বাড়িয়ে তুলছে এবং হয়রানিকে উস্কে দিচ্ছে।

নারীর শরীর আজ রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনলাইনে সহিংসতা বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিচ্ছে। সম-অধিকারকে মূলধারায় আনার পরিবর্তে, আমরা পুরুষতন্ত্র এবং নারী বিদ্বেষের প্রসার ঘটতে দেখছি।

গুতেরেস বিশ্বকে এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বলেন, ‘লিঙ্গ সমতা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি ক্ষমতার বিষয়। এটি নির্ধারণ করে কারা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসবে, আর কারা বাইরে থাকবে।

তিনি আরো বলেন, এটি সেই কাঠামোগুলো ভেঙে ফেলার ব্যাপার যা বৈষম্যকে টিকিয়ে রাখে। এবং এটি একটি উন্নত বিশ্ব গড়ার ব্যাপার, যা সবার জন্য কল্যাণকর হবে।

আরও