সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৩০০’র বেশি

সহিংসতার সূত্রপাত হয় শুক্রবার এক ড্রুজ ব্যবসায়ীকে অপহরণের ঘটনা কেন্দ্র করে।

সুইদা শহরে মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর। পানির অভাব, চিকিৎসা সরঞ্জামের সংকট এবং হাসপাতালে ট্যাঙ্ক হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানায়।

ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দক্ষিণাঞ্চলীয় সুইদায় সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সুইদা প্রদেশে চতুর্থ দিনের মতো চলমান ড্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩০০-র বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সহিংসতা বন্ধে তারা ‘নির্দিষ্ট কিছু পদক্ষেপে’ একমত হয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এটি রাতের মধ্যেই শেষ হবে। সিরিয়ার সরকার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ‘ড্রুজ ভাইদের রক্ষা ও শাসকগোষ্ঠীর বাহিনী ধ্বংসে’ কাজ করছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘বিশ্বাসঘাতকতা মূলক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার তথ্য অনুযায়ী, সুইদা থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার শুরু করেছে। পদক্ষেপটি স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে সরকারের সমঝোতার ফল।

সোমবার থেকে ইসরায়েল সুইদা ও দামেস্কে সিরিয়ার সামরিক বাহিনী ও অস্ত্রের ওপর বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, তারা দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে সিরিয়ার দাবি।

সুইদা শহরে মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর। পানির অভাব, চিকিৎসা সরঞ্জামের সংকট এবং হাসপাতালে ট্যাঙ্ক হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানায়।

সহিংসতার সূত্রপাত হয় শুক্রবার এক ড্রুজ ব্যবসায়ীকে অপহরণের ঘটনা কেন্দ্র করে। এরপর রোববার ড্রুজ যোদ্ধারা এক বেদুইন অধ্যুষিত এলাকা ঘিরে ফেললে সংঘর্ষ শুরু হয়, যা পরে পুরো প্রদেশে ছড়িয়ে পড়ে।

এসওএইচআর জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে ড্রুজ যোদ্ধা, বেসামরিক নাগরিক, সরকারি বাহিনীর সদস্য এবং বেদুইন যোদ্ধা রয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১০ জন ইসরায়েলি হামলায় মারা গেছেন।

আরও