নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দেশটির পুলিশপ্রধান জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকা হতে পারে। বিক্ষোভের জেরে শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি শহরে ব্যাপক সংঘর্ষের পরই এ কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা জানিয়েছে, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির কারণেই মানুষ রাস্তায় নেমেছে। খবর ও ছবি এপি