ভারত–চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালু, সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত

সোমবার ইন্ডিগোর ফ্লাইট ৬ই ১৭০৩ প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে অবতরণ করেছে।

ভারত সরকার জানিয়েছে, ফ্লাইট পুনরায় চালু হওয়ার ফলে জনগণের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং দ্বিপাক্ষিক আদান-প্রদান ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। ভারত চীনা পর্যটকদের জন্য ভিসা প্রদানও পুনরায় শুরু করেছে।

দীর্ঘ ৫ বছর পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হয়েছে। ২০২০ সালে কভিড-১৯ মহামারি ও হিমালয়ের বিতর্কিত সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যের এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি।

সোমবার ইন্ডিগোর ফ্লাইট ৬ই ১৭০৩ প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে অবতরণ করেছে।

ভারত সরকার জানিয়েছে, ফ্লাইট পুনরায় চালু হওয়ার ফলে জনগণের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং দ্বিপাক্ষিক আদান-প্রদান ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। ভারত চীনা পর্যটকদের জন্য ভিসা প্রদানও পুনরায় শুরু করেছে।

রোববার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে বিমান সংস্থার কর্মীরা প্রদীপ জ্বেলে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মুহূর্তটি উদযাপন করেন। একজন যাত্রী বলেন, এই সরাসরি সংযোগ লজিস্টিক এবং ট্রানজিটের সময়ে উন্নতি আনবে।

চীনা কনস্যুলার কর্মকর্তা ছিন ইয়ং বলেন, ‘ভারত–চীন সম্পর্কের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।‘

চীন ইস্টার্ন এয়ারলাইন্স আগামী নভেম্বরে সাংহাই–দিল্লি রুটেও নতুন ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে।

আরও