পাকিস্তানে চালানো হামলায় ৭০ ‘জঙ্গি’র নিহতের দাবি ভারতের

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ৯ স্থান- মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চাক্ষওয়ারি, ভিম্বার, নীলম উপত্যকা, ঝেলাম এবং চাকওয়ালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের ৯ স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। দেশটির সরকারি সূত্রের দাবি, এতে অন্তত ৭০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক প্রতিক্রিয়া ছিল না। বরং এটি ছিল কৌশলগত সংকল্পের বহিঃপ্রকাশ। নয়টি স্থানে ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে, তারা আর সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ সহ্য করবে না এবং এ সংক্রান্ত যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তাকেও বরদাস্ত করবে না।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ৯ স্থান- মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চাক্ষওয়ারি, ভিম্বার, নীলম উপত্যকা, ঝেলাম এবং চাকওয়ালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

সূত্রের বরাতে তারা জানিয়েছে, এই স্থানগুলোকে 'সন্ত্রাসী' কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত ক্যাম্পগুলো।

এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। প্রতিবেশী দেশের এ হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তানের জানিয়েছে, গত রাতে ভারতের চালানো বিমান হামলার জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে।

আরও