সোনম ওয়াংচুক থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চো নন: আমির খান

প্রশ্নফাঁসের তদন্ত ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বর্তমানে আমরণ অনশন পালন করছেন ওয়াংচুক। এমন সময়ে লন্ডনে এক ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য দেয়ার সময় আমির বলেন, সিনেমাটি বানানোর সময় তিনি বা চিত্রনাট্য লেখকদের কেউই ওয়াংচুক সম্পর্কে জানতেন না।

ভারতীয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস (২০০৯) মুক্তির পর আলোচনা ছড়ায় র‍্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু নামের চরিত্রটি প্রকৌশলী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুকের জীবনী থেকে অনুপ্রাণিত। দীর্ঘদিন ধরে চলে আসা এ ধারণা নাকচ করে দিয়েছেন আমির খান।

প্রশ্নফাঁসের তদন্ত ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বর্তমানে আমরণ অনশন পালন করছেন ওয়াংচুক। এমন সময়ে লন্ডনে এক ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য দেয়ার সময় আমির বলেন, সিনেমাটি বানানোর সময় তিনি বা চিত্রনাট্য লেখকদের কেউই ওয়াংচুক সম্পর্কে জানতেন না।

ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন জানিয়ে সম্প্রতি সিনেমাটির আরেক অভিনেতা ওমি বৈদ্য (চতুর) সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, র‍্যাঞ্চোর চরিত্রটি ওয়াংচুকের জীবনী থেকে অনুপ্রাণিত। ওই ভিডিও প্রসঙ্গে আমির বলেন, ‘চতুরের দাবি ভুল।’

যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার ১৭তম লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমির। সেখানে দর্শকদের মধ্যে থেকে একজন সোনম ওয়াংচুকের প্রসঙ্গ তুলে বলেন, থ্রি ইডিয়টস সিনেমাটি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তিনি জানেন এর গল্প সোনাম ওয়াংচুকের কাজ থেকে নেয়া।

জবাবে আমির বলেন, ‘এটি একটি ভুল ধারণা। আমরা যখন থ্রি ইডিয়টস সিনেমাটি করছিলাম, তখন সোনাম সম্পর্কে জানতাম না। মুক্তির পর যখন সোনামের কথা সামনে আসে তখন তিনি (সোনম) নিজেও বিষয়টি পরিষ্কার করেছেন।’

-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও