দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করলেন ট্রাম্প

গত বছর স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সিউল ‘ঠিকমতো মেনে চলছে না’—এমন অভিযোগ তুলে ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্প জানিয়েছেন, গাড়ি (অটোমোবাইল), কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর বর্তমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র দ্রুত শুল্ক কমানোর পদক্ষেপ নিলেও দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা চুক্তিটি অনুমোদনে ধীরগতি দেখাচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সিউল ‘ঠিকমতো মেনে চলছে না’—এমন অভিযোগ তুলে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্স।

ট্রাম্প জানিয়েছেন, গাড়ি (অটোমোবাইল), কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর বর্তমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র দ্রুত শুল্ক কমানোর পদক্ষেপ নিলেও দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা চুক্তিটি অনুমোদনে ধীরগতি দেখাচ্ছেন।

শুল্ক বৃদ্ধির এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। সিউল জানিয়েছে, তারা ওয়াশিংটনের কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জুং-কওয়ান বর্তমানে কানাডায় থাকলেও দ্রুত ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে তিনি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করবেন।

এ ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সাময়িক পতন হলেও পরে রফতানিকারক কোম্পানির শেয়ার ঘুরে দাঁড়ায়।

আরও