ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে কট্টর ইসলামপন্থী হুতি বিদ্রোহীরা।
এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সেনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার সকালে লাহিজ প্রদেশের আল আনাদ ঘাঁটিতে প্রশিক্ষণরত সেনারা সকালের অনুশীলন করছিলেন তখন এ হামলার ঘটনা ঘটে। এতে মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মাদ আল নাকিব জানিয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরা। আল আনাদ সেনা ঘাঁটিটি সৌদিআরবের সামরিক সহযোগীতায় পরিচালিত হয়।
২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষ চলছে সৌদি জোটের।