মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার পর টেনেসি কারা বিভাগের প্রধানের পদত্যাগ

গত বুধবারের ওই ব্যর্থ মৃত্যুদণ্ডের পর পাইক অচেতন অবস্থায় ছিলেন এবং তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখা হয়। আদালতে দেয়া নথিতে তার আইনজীবীরা এসব তথ্য জানিয়েছেন। চলতি বছরে এটি টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় ব্যর্থ চেষ্টা। এর পরিপ্রেক্ষিতে অঙ্গরাজ্যের গভর্নর বিল লি ২০২৬ সালের বাকি সময় মৃত্যুদণ্ড কার্যকরের সব চেষ্টা স্থগিত করেছেন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। গতকাল সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কয়েক দিন আগে দণ্ডিত খুনি ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। খবর রয়টার্স।

গত বুধবারের ওই ব্যর্থ মৃত্যুদণ্ডের পর পাইক অচেতন অবস্থায় ছিলেন এবং তাকে কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখা হয়। আদালতে দেয়া নথিতে তার আইনজীবীরা এসব তথ্য জানিয়েছেন। চলতি বছরে এটি টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় ব্যর্থ চেষ্টা। এর পরিপ্রেক্ষিতে অঙ্গরাজ্যের গভর্নর বিল লি ২০২৬ সালের বাকি সময় মৃত্যুদণ্ড কার্যকরের সব চেষ্টা স্থগিত করেছেন।

গতকাল বিল লি জানান, টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগ করেছেন এবং চলতি মাসেই দায়িত্ব ছাড়বেন। অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে মৃত্যুদণ্ড কার্যকরের ওই চেষ্টা নিয়ে গভর্নর স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।

আলাদা এক বিবৃতিতে স্ট্রাডা বলেন, তার বিশ্বাস, বিভাগের কর্মীরা যথাযথ নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছেন। তবে তিনি বলেন, ‘স্বাধীন পর্যালোচনা এগিয়ে যাওয়ার এই সময়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো টেনেসির জনগণের স্বার্থেই সবচেয়ে ভালো।’

পরে অন্তর্বর্তীকালীন কমিশনারের নাম ঘোষণা করা হবে বলে গভর্নরের কার্যালয় জানিয়েছে।

বিল লি এক বিবৃতিতে বলেন, ‘কমিশনার স্ট্রাডা সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এই কঠিন সময়ে টেনেসির জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’

পাইকের আইনজীবীরা অভিযোগ করেছেন, তার চিকিৎসকদের দেয়া আগের সতর্কবার্তা কারা কর্মকর্তারা উপেক্ষা করেছেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, পাইকের শিরাগুলো ছোট এবং তার থ্রম্বোসাইটোসিস নামের একটি রক্তের সমস্যা রয়েছে। ফলে তার শরীরে শিরার মাধ্যমে ওষুধ প্রয়োগের জন্য প্রয়োজনীয় লাইন স্থাপন করা বিশেষভাবে কঠিন হবে।

পাইকের বয়স এখন ৫০ বছর। ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে নির্যাতন ও হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য প্রায় তিন দশক আগে তাকে প্রথম-ডিগ্রি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ওই সময় পাইকের বয়স ছিল ১৮ বছর।

শুক্রবার তার আইনজীবীরা জানান, পাইকের জীবন বাঁচাতে চিকিৎসকেরা কাজ করছিলেন এবং তার শরীর থেকে পেন্টোবারবিটাল নামের ওষুধটি বের করে দেয়ার চেষ্টা করছিলেন।

আরও