ভারতে বিবিসির মোদিবিরোধী ডকুমেন্টারি সম্প্রচার বন্ধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব নিয়ে সমালোচনা করা বিবিসির একটি ডকুমেন্টারি সম্প্রচার বন্ধ করেছে ভারত সরকার। ২০০২ সালে গুজরাটের দাঙ্গার সময় নরেন্দ্র মোদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই ডকুমেন্টারিতে। খবর রয়টার্স।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাঞ্চন গুপ্তা গতকাল এক টুইটে জানিয়েছেন, দেশের তথ্যপ্রযুক্তির নিয়ম অনুযায়ী সরকারের জরুরি ক্ষমতা ব্যবহার করে ওই ভিডিও ক্লিপের শেয়ার অপশন বন্ধ করার নির্দেশনা জারি করা হয়েছে।

গুপ্তা বলেন, সরকার ডকুমেন্টারি ভিডিওর সঙ্গে লিংকযুক্ত ৫০টিরও বেশি টুইট ব্লক করার নির্দেশ দিয়েছে। ইউটিউব কর্তৃপক্ষকে ভিডিওটির যেকোনো আপলোড ব্লক করার নির্দেশনা দেয়া হয়েছে। ইউটিউব টুইটার উভয়ই সরকারি  নির্দেশনা মেনে চলেছে।

নরেন্দ্র মোদি পশ্চিমের গুজরাট অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। সরকারি তথ্যমতে, ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়। এদের অধিকাংশই মুসলিম। হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি ট্রেনে আগুন লাগার পর সহিংসতা শুরু হয়েছিল। অবশ্য দাঙ্গা বন্ধে ব্যর্থতার দায় অস্বীকার করেছেন মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসির ডকুমেন্টারিকে একটি প্রোপাগান্ডামূলক প্রচারণা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ক্লিপের উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান নষ্ট করা।

আরও