যে শর্তে সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া

এ বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যগুলো অর্জিত হলেই অভিযানটি শেষ করা হবে। লক্ষ্যগুলোর মধ্যে দনবাসের শান্তিপূর্ণ জনগণের সুরক্ষা, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদমুক্তকরণ এবং ইউক্রেনের ভূখণ্ড দখল করে রাশিয়াকে দেয়া ন্যাটো দেশগুলোর হুমকি নির্মূল করা অন্যতম।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের ইঙ্গিত দিয়েছে মস্কো। ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ন্যাটো রাশিয়াকে হুমকি দেয়া বন্ধ করলে এ সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালেক্সি পলিশচাক। আজ বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর বিবিসি।

অ্যালেক্সি পলিশচাক বলেন, এ বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যগুলো অর্জিত হলেই অভিযানটি শেষ করা হবে। লক্ষ্যগুলোর মধ্যে দনবাসের শান্তিপূর্ণ জনগণের সুরক্ষা, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদমুক্তকরণ এবং ইউক্রেনের ভূখণ্ড দখল করে রাশিয়াকে দেয়া ন্যাটো দেশগুলোর হুমকি নির্মূল করা অন্যতম।

যদিও ন্যাটো কীভাবে ইউক্রেনের ভূখণ্ড দখল করে রাশিয়াকে হুমকি দিচ্ছে- এ ব্যাপারে তিনি বিষদভাবে কিছু বলেননি। অভিযানটি পরিকল্পনা অনুসারেই পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন এ কূটনীতিক। সবগুলো লক্ষ্য অর্জন করা হবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোল দখল নিতে যাওয়ার ঘোষণা দিয়েছে রুশবাহিনী। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ বলেন, দুপুরের খাবারের আগে কিংবা তার পরে মারিওপোল আজভস্টল রাশিয়ান ফেডারেশনের বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে কাদিরভের বাহিনী। আর আজভস্টল স্টিল কারখানায় এখনো নিয়ন্ত্রণ ধরে রয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কাদিরভের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে ইউক্রেনের মেরিন কমান্ডার সেরহাই ভোলিনা বুধবার জানান স্টিল কারখানায় অবস্থানরত যোদ্ধারা হয়তো খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই কারখানায় প্রায় এক হাজার বেসামরিক আশ্রয় নিয়েছে।

আরও