মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জো বাইডেনের

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যেকোন সময় রাশিয়ার সামরিক হামলার শঙ্কায় তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একই ধরণের নির্দেশনা দেয়া হয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট  জো বাইডেন। যেকোন সময় রাশিয়ার সামরিক হামলার শঙ্কায় তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একই ধরণের নির্দেশনা দেয়া হয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।

চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ইউক্রেন গমন থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, মস্কো ইউক্রেন আক্রমণ করলে তিনি আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না। এ অঞ্চলের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে তিনি নাগরিকদের সতর্কও করেছেন।

এনবিসি নিউজকে জো বাইডেন বলেন, মার্কিন নাগরিকদের এখনই চলে যাওয়া উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। এটি একটি ভিন্ন পরিস্থিতি এবং দ্রুত অবনতি হতে পারে।

মার্কিন নাগরিকদের উদ্ধারে সেনা পাঠানো হবে কীনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এমনটা হবে না। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন একে অন্যের দিকে বন্দুক তাক করবে তখন বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। আমরা আগের যেকোন সময়ের চেয়ে ভিন্ন একটি বিশ্বে আছি।

ইউক্রেনে কোন সামরিক আগ্রাসন হবে না বলে আশ্বস্থ করার চেষ্টা করছে মস্কো। কিন্তু ইউক্রেন সীমান্তে এক লাখের মতো রুশ সেনা মোতায়েন করা হয়েছে। ক্রেমলিন বলছে, সাবেক সোভিয়েত রাষ্ট্রটি যেন ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়, সেজন্য এ সেনা মোতায়েন করা হয়েছে। ন্যাটোর আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনার রাশ টেনে ধরলে কোন ধরণের সংঘাত হবে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার জানান, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে ইউরোপ।

আরও