নেপালের রাজধানী কাঠমান্ডুতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয় ও রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের ব্যক্তিগত বাসভবনে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে।
ছবি- এপি
স্থানীয় গণমাধ্যম দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, ললিতপুর জেলার অভিজাত সানেপা এলাকায় অবস্থিত নেপালি কংগ্রেস পার্টির কার্যালয়ে বিক্ষোভকারীরা ইট-পাথর ছুঁড়ে ভবনের জানালা ভেঙে দেয়।
একই সঙ্গে অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের ব্যক্তিগত বাসভবনেও হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে দৈনিকটি জানিয়েছে, বিক্ষোভকারীরা বাসভবন ঘিরে ধরার পর ছাদের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।
ছবি- রয়টার্স
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।