ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব জার্মানি-ফ্রান্স-ব্রিটেনের

‘আমি আশা করি এটি এখনো সম্ভব। জার্মানি ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে প্রস্তুত রয়েছে। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি, আমি আশা করি (এই প্রস্তাব) গৃহীত হবে।’

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল, বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে উত্তেজনা কমাতে সহায়তা করার জন্য তিনি কাজ করছেন। খবর রয়টার্স।

জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে ওয়েডেফুল বলেন, ‘আমি আশা করি এটি এখনো সম্ভব। জার্মানি ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে প্রস্তুত রয়েছে। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি, আমি আশা করি (এই প্রস্তাব) গৃহীত হবে।’

ওয়েডেফুল উল্লেখ করেন, এ সংঘাত থামানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো ইরান এই অঞ্চল, ইসরায়েল রাষ্ট্র বা ইউরোপের জন্য কোনো বিপদ তৈরি করবে না।

আরও