হজের আনুষ্ঠানিকতা শুরু, যোগ দিয়েছেন ১০ লাখ মুসলিম

সৌদি আরবে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। এদিন মক্কায় কাবা তাওয়াফের মাধ্যমে হজের মূল কার্যক্রম শুরু হয়। আজ বৃহস্পতিবার (স্থানীয় সময় ৮ জিলহজ) সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বুধবার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছাতে শুরু করেন। এতে দেশী-বিদেশী ১০ লাখ মুসলিম অংশ নিয়েছেন। গ্রান্ড মসজিদ থেকে মিনার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।

মিনায় যাত্রার মধ্য দিয়ে হজ পালনের সূচনা হয়, যা শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে। এ সময় গুঞ্জরিত হয় তালবিয়া-‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল-হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক, লা শারীকা লাক’।

আরব নিউজ জানিয়েছে, অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় তাঁবু টানিয়েছেন। কারণ সেখানের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের চিকিৎসা ও নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা ও মদিনায় ২৩টি হাসপাতাল এবংে ১৪৭টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রেখেছে।

বৈশ্বিক মহামারীর কারণে দুই বছর পর এবার বড় পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। করোনার বিধিনিষেধের কড়াকড়ি না থাকায় বেশিরভাগ হাজি মাস্কবিহীন অবস্থায় হজ কার্যক্রমে যোগ দিয়েছেন। মিনায় পৌঁছে হজযাত্রীরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারবেন হজযাত্রীরা।

আরও