ট্রাম্পের হুঁশিয়ারি

নাইজেরিয়ায় সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র, নইলে বিমান হামলা

নাইজেরিয়ায় মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলার সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। তারা নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টান হত্যা করছে। তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং তা ঘটছে অনেক বড় সংখ্যায়। আমরা সেটা হতে দেব না।‘

পশ্চিম আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় 'বিপুল সংখ্যক খ্রিস্টান হত্যার' ঘটনা বন্ধ না হলে সেদেশে মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এপি।

রোববার ফ্লোরিডায় অবকাশ যাপনের পর ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাইজেরিয়ায় মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলার সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। তারা নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টান হত্যা করছে। তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং তা ঘটছে অনেক বড় সংখ্যায়। আমরা সেটা হতে দেব না।‘

এর একদিন আগে, শনিবারও মার্কিন প্রেসিডেন্ট নাইজেরিয়ার প্রতি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দেন যে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি যদি খ্রিস্টানদের হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে।

ট্রাম্প প্রশাসন নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে পুনরায় ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় অন্তর্ভুক্ত করার পর সামরিক পদক্ষেপের এ হুমকি এলো। এ তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।

আরও