রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পিটিডব্লিউসি প্রাথমিকভাবে কাছাকাছি কিছু রুশ উপকূলে এক মিটার (৩ দশমিক ৩ ফুট) পর্যন্ত ‘বিপজ্জনক’ ঢেউয়ের আশঙ্কার কথা জানায়। তবে পরে তারা জানায়, সুনামির হুমকি কেটে গেছে।

রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপের উপকূলে শনিবার ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৭.৫ বললেও পরে তা ৭.৪-এ নামিয়ে আনা হয়। খবর জাপান টাইমস।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে এবং এর গভীরতা ছিল ৩৯ দশমিক ৫ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পিটিডব্লিউসি প্রাথমিকভাবে কাছাকাছি কিছু রুশ উপকূলে এক মিটার (৩ দশমিক ৩ ফুট) পর্যন্ত ‘বিপজ্জনক’ ঢেউয়ের আশঙ্কার কথা জানায়। তবে পরে তারা জানায়, সুনামির হুমকি কেটে গেছে।

এর আগে গত জুলাইয়ে কামচাটকা উপদ্বীপের উপকূলে আধুনিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে সৃষ্টি হয়েছিল চার মিটার পর্যন্ত উচ্চতার সুনামি। হাওয়াই থেকে জাপান পর্যন্ত উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেয়া হয়।

আরও