মেয়েসহ বন্দিদশা থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী বাসমাহ

প্রায় তিন বছর কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ (৫৭)। এ সময় মুক্তি দেয়া হয়েছে তার মেয়ে সুহোউদকেও। খবর বিবিসি।

প্রায় তিন বছর কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ (৫৭)। এ সময় মুক্তি দেয়া হয়েছে তার মেয়ে সুহোউদকেও। খবর বিবিসি।

২০১৯ সালের মার্চ থেকে সৌদির কারাগারে বন্দি ছিলেন রাজকুমারী বাসমাহ। মা-মেয়েকে কোনো অভিযোগ ছাড়াই বন্দি রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, কোন অপরাধে ১৯৫৩ থেকে ১৯৬৪ পর্যন্ত সৌদি আরবে শাসন ক্ষমতায় থাকা কিং সৌদ’র কনিষ্ঠ কন্যা প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে সুহোউদকে বন্দি করা হয়েছিল তা এখনো অজানা।

ধারণা করা হচ্ছে, দীর্ঘ বছর বন্দি রাখার পর মানবিক এবং সাংবিধানিক সংস্কারের সম্পর্কিত কারণে তাদের মুক্তি দেয়া হয়। যদিও এ মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।

২০২০ সালে জাতিসংঘ বরাবার একটি চিঠি দেয় রাজকুমারীর পরিবার। এতে বলা হয়, সৌদি সরকারের সমালোচনার জন্য রাজকুমারী বাসমাহকে বন্দি করা হয়। আটকের আগে চিকিৎসার জন্য তিনি সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দেশ ছাড়ার পরিকল্পনা করার জন্যই তাকে ও তার মেয়েকে বন্দি করা হয়ে থাকতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

আটকের পর গত বছরের এপ্রিলে সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে চিঠি লেখেন ৫৭ বছর বয়সী বাসমাহ। মুক্তি এবং চিকিৎসার জন্য এ চিঠি লেখেন তিনি। তিনি কোনো অপরাধ করেননি বলেও চিঠিতে উল্লেখ করেন সৌদি রাজকুমারী।

আরও