বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ভারত: জয়সওয়াল

রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে আমরা বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরো সুদৃঢ় করতে আগ্রহী। আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং দ্বিপক্ষীয় বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে উন্মুখ।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার ‘বহুমাত্রিক’ সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ও আমাদের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে আমরা বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরো সুদৃঢ় করতে আগ্রহী। আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং দ্বিপক্ষীয় বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে উন্মুখ।

ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছে এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সমস্ত দিক নিয়ে আলোচনা করা হবে।

আরও