রয়টার্স এক্সক্লুসিভ

চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে মার্কিন চিপের চালানে গোপন ট্র্যাকার

সাধারণত ট্র্যাকারগুলো চালানের প্যাকেজিংয়ের ভেতরে লুকিয়ে রাখা হয়। আবার কখনো কখনো বসানো হয় সার্ভারের ভেতরেও।

যেসব এআই চিপ মার্কিন রফতানি নিষেধাজ্ঞার আওতাধীন দেশ বা অঞ্চলে গোপনে পাঠানো হচ্ছে, সেগুলো শনাক্ত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিওয়েছে সূত্রগুলো। তবে এটি সব চালানের ক্ষেত্রে নয়, শুধু যেসব চালান তদন্তের আওতায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই এই ব্যবস্থা প্রযোজ্য।

চীনে উন্নতমানের এআই চিপ অবৈধভাবে পৌঁছানো ঠেকাতে মার্কিন কর্তৃপক্ষ নির্বাচিত কিছু চালানে গোপনে লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসাচ্ছে বলে সরাসরি অবগত দুই সূত্র জানিয়েছে।

যেসব এআই চিপ মার্কিন রফতানি নিষেধাজ্ঞার আওতাধীন দেশ বা অঞ্চলে গোপনে পাঠানো হচ্ছে, সেগুলো শনাক্ত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিওয়েছে সূত্রগুলো। তবে এটি সব চালানের ক্ষেত্রে নয়, শুধু যেসব চালান তদন্তের আওতায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই এই ব্যবস্থা প্রযোজ্য।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিমান যন্ত্রাংশসহ নানা রফতানি-নিয়ন্ত্রিত পণ্যে ট্র্যাকার ব্যবহার করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সেমিকন্ডাক্টর চোরাচালান ঠেকাতেও এটি প্রয়োগ করা হয়েছে।

ডেল ও সুপার মাইক্রো সার্ভারের কিছু চালানে এই ট্র্যাকার বসানো হয়েছে বলে এআই সার্ভার সরবরাহ চেইনের পাঁচজন ব্যক্তি নিশ্চিত করেছেন। এসব সার্ভারে এনভিডিয়া ও এএমডির তৈরি উন্নত চিপ ব্যবহৃত হয়। সাধারণত ট্র্যাকারগুলো চালানের প্যাকেজিংয়ের ভেতরে লুকিয়ে রাখা হয়। আবার কখনো কখনো বসানো হয় সার্ভারের ভেতরেও।

২০২৪ সালের একটি ঘটনার বর্ণনায় জানা গেছে, ডেল সার্ভারের এক চালানে বড় আকারের ট্র্যাকার শিপিং বক্সে এবং ছোট আকারের ট্র্যাকার প্যাকেজিং ও সার্ভারের ভেতরে ছিল। আরেক সরবরাহকারী দাবি করেছেন, অন্যান্য চিপ বিক্রেতারা এই ট্র্যাকার সরিয়ে ফেলার ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

মার্কিন বাণিজ্য বিভাগের ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি ব্যুরো, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং এফবিআই প্রায়শই এসব তদন্তে যুক্ত থাকে। তবে সংস্থাগুলো ট্র্যাকার বসানোর ইস্যুতে কোনো মন্তব্য করেনি। ডেল, এনভিডিয়া ও সুপার মাইক্রো—প্রায় কেউই এ বিষয়ে মন্তব্য করেনি। ডেল শুধু জানিয়েছে, তারা এমন কোনো সরকারি উদ্যোগের বিষয়ে অবগত নয়।

২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র এনভিডিয়া, এএমডি ও অন্যান্য নির্মাতাদের উন্নত চিপ চীনে বিক্রি সীমাবদ্ধ করেছে। চীনের সামরিক আধুনিকীকরণ ঠেকাতে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দুর্বল করতে এ পদক্ষেপ নেয়া হয়।

হোয়াইট হাউস এবং কংগ্রেস সম্প্রতি প্রস্তাব করেছে, মার্কিন চিপ নির্মাতাদের চিপের সঙ্গে লোকেশন ভেরিফিকেশন প্রযুক্তি সংযুক্ত করতে হবে, যাতে সেগুলো নিষিদ্ধ দেশে না যায়। চীন এ পদক্ষেপকে তার উত্থান দমনের প্রচেষ্টা বলে সমালোচনা করেছে।

মার্কিন বিচার বিভাগের এক মামলায় উল্লেখ করা হয়েছে, দুই চীনা নাগরিক অবৈধভাবে কয়েক কোটি ডলারের এআই চিপ চীনে পাঠানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। মামলার নথিতে দেখা যায়, অভিযুক্তদের একজন তার সহযোগীকে চালানে ট্র্যাকার আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতে বলে ট্রাম্প প্রশাসনকে নিয়ে কটূক্তি করেছিলেন।

আরও