আল কায়েদার নতুন নেতা সাইফ আল আদেল

ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির পর আল কায়েদার নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সাইফ আল-আদেল। মিসরের সাবেক এই সামরিক কর্মকর্তা সংগঠনটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির পর আল কায়েদার নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সাইফ আল-আদেল। মিসরের সাবেক এই সামরিক কর্মকর্তা সংগঠনটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

গত মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকেও এক প্রতিবেদনে সাইফ আল আদেলের আল কায়েদার প্রধান হওয়ার খবর জানানো হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের পর্যবেক্ষণও জাতিসংঘের সঙ্গে মিলে যায়। সাইফ আল-আদেল আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন। তিনি ইরানে অবস্থান করছেন।’

গত বছর আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হন আয়মান আল-জাওয়াহিরি। এরপর  সাইফ আল আদেল যে সংগঠনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সে বিষয়ে আল কায়েদার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে আল কায়েদার এই শীর্ষ নেতার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সাইফ আল আদেল আল কায়েদার সিনিয়র লিডারশিপ কাউন্সিল, মজলিস আল-শুরার দীর্ঘদিনের সদস্য, পাশাপাশি গ্রুপের হিট ইন কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য, যিনি আল-কায়েদার বৈশ্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন।

নব্বইয়ের দশকের শেষ পর্বে আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকার দূতাবাসে হামলার ঘটনার মূল হোতা ছিলেন আদেল। ওই জোড়া হামলার ঘটনায় ২২০ জন নিহত হয়েছিলেন। পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি, ২০০১ সালে নিউ ইয়র্কে ৯/১১ হামলার বিরোধী ছিলেন তিনি। আদেলের যুক্তি ছিল— আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালালে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের ডেরা আল কায়দার হাতছাড়া হবে। পরবর্তী ঘটনাপ্রবাহ বলে দেয়, ইতিহাসের গত চিহ্নিত করার ক্ষেত্রে সে দিন নির্ভুল ছিলেন আদেল।

আরও