মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চার দিনের সফরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক মহড়ায় অংশ নেবেন শি জিনপিং। সেই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

চার দিনের সফরে রাশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক মহড়ায় অংশ নেবেন শি। সেই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। খবর গার্ডিয়ান।

এটি শি জিনপিংয়ের ১১তম রাশিয়া সফর। এই সফরে দুই দেশের মধ্যে অনেক চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। যা ‘নো লিমিটস’ (অসীম সীমাহীন) রাশিয়া-চীন সম্পর্ক আরো গভীর করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আলোচনার মধ্যে রয়েছে পাওয়ার অব সাইবেরিয়া-২ গ্যাস পাইপলাইন প্রকল্প, যা রাশিয়া থেকে চীনে বছরে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করতে পারে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক হতে পারে। আর পরদিন অর্থাৎ শুক্রবার মস্কোর বিজয় দিবস অনুষ্ঠানের প্যারেডে অংশ নেবে চীনা সেনাবাহিনীর একটি দল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ২৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২১ সালের তুলনায় ৬৬ শতাংশ বেশি। এ অংশীদারত্ব পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কোর জন্য অর্থনৈতিক সাহায্য হিসেবে কাজ করছে।

তবে চীন দাবি করে, তারা যুদ্ধের নিরপেক্ষ পক্ষ। সেই সঙ্গে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বেইজিং। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি চীনের সমালোচনা করে বলেছেন, চীন রাশিয়াকে সরাসরি সাহায্য করছে।

আরও