আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ আনছে ট্রাম্প প্রশাসন

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাক্রমের অবিচ্ছদ্য বা গুরুত্বপূর্ণ অংশ হলেই শুধুমাত্র ইন্টার্নশিপ বা প্রশিক্ষণে কাজের অনুমতি দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু সম্প্রতি সিপিটি অনুমোদনের ঘটনা বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কাজের অনুমতি দেয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত ২৪ আগস্ট জারি করা এক সরকারি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নিয়ম না মানলে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন হারানোর ঝুঁকির কথাও জানানো হয়েছে। খবর রয়টার্স।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাক্রমের অবিচ্ছদ্য বা গুরুত্বপূর্ণ অংশ হলেই শুধুমাত্র ইন্টার্নশিপ বা প্রশিক্ষণে কাজের অনুমতি দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু সম্প্রতি সিপিটি অনুমোদনের ঘটনা বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ম মেনে অনুমোদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নতুন নির্দেশনায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমতির আবেদন সাময়িক স্থগিত করেছে। ইউসিএলএ নতুন নির্দেশনা পর্যালোচনা করছে। বার্কলে জানিয়েছে, কিছু আবেদন শিগগির প্রক্রিয়া করার সম্ভাবনা কম। তবে ডিগ্রির শর্ত পূরণের প্রশিক্ষণ এবং কিছু গবেষণাসংক্রান্ত প্রশিক্ষণের আবেদন স্বাভাবিকভাবে চালু থাকবে।

তবে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বলেছে, নিয়মে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া ট্রাম্পের অধীনে এ সুবিধার কোন অপব্যবহার সহ্য করা হবে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের কঠোরভাবে নিয়ম মেনে চলতে সতর্ক করা হয়েছে।

এদিকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের সুবিধা দেয়ার অভিযোগে বিচার বিভাগ আলাদা তদন্ত শুরু করেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ, বৈচিত্র্যময় নীতি এবং পরিবেশ কর্মসূচির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের অংশ হিসেবে এ পদক্ষেপগুলোকে দেখা হচ্ছে। এছাড়া বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীর ভিসাও এরই মধ্যে বাতিল করা হয়েছে।

আরও