প্রবল দাবদাহ, ওড়িশায় বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রবল গরমে অতিষ্ট জনজীবন। এর মাঝে বিদ্যালয় চালু রাখা দায়। এমন পরিস্থিতিতে পাঁচ দিনের বন্ধ থাকবে ভারতের ওড়িশা রাজ্যের সব বিদ্যালয়

প্রবল গরমে অতিষ্ট জনজীবন। এর মাঝে বিদ্যালয় চালু রাখা দায়। এমন পরিস্থিতিতে পাঁচ দিনের বন্ধ থাকবে ভারতের ওড়িশা রাজ্যের সব বিদ্যালয়।

দেশটির সংবাদমাধ্যম জানায়, ওড়িশার একাধিক স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ছাড়িয়ে গেছে। সামনের দিনে গরম আরো বাড়ার আশঙ্কাও রয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বারিপদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৬ ডিগ্রি ও ঝাড়সুকদায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় খোলা জায়গায় বেরোনো দায়। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।

পরিস্থিতি পর্যালোচনা করে আজ থেকে পাঁচ দিন রাজ্যের সব স্কুল ও অঙ্গনওয়াড়ি নামে পরিচিত শিশু যত্ন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জাপান সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই গতকাল জরুরি বৈঠকে বসেন। তারপরই আসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। 

আরও