সুনামি সতর্কতা তুলে নিল জাপান, ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হলেও বিভিন্ন বন্দরে ২০–৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউই দেখা গেছে।

জাপানের ১-৭ মাত্রার ভূকম্পন স্কেলে আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরে এ ভূমিকম্পকে ‘আপার ৬’ হিসেবে রেকর্ড করা হয়েছে। এই মাত্রার কম্পনে হামাগুড়ি দেয়া ছাড়া দাঁড়ানো বা নড়াচড়া করা অসম্ভব।

উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর দেশটির আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে উপকূলের প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫৪ কিলোমিটার গভীরে সৃষ্ট এ ভূমিকম্পে অন্তত জন আহত হন এবং প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে হয়। খবর রয়টার্স।

হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে ডিসট্রিক্টে সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হলেও বিভিন্ন বন্দরে ২০–৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউই দেখা গেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের ১-৭ মাত্রার ভূকম্পন স্কেলে আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরে এ ভূমিকম্পকে ‘আপার ৬’ হিসেবে রেকর্ড করা হয়েছে। এই মাত্রার কম্পনে হামাগুড়ি দেয়া ছাড়া দাঁড়ানো বা নড়াচড়া করা অসম্ভব। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, একটি অগ্নিকাণ্ডসহ এখন পর্যন্ত কেবল আহতের খবরই এসেছে।

ভূমিকম্পের পর বিভিন্ন অঞ্চলে রেলসেবা আংশিক বন্ধ ছিল, যদিও সকালে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম দেখা যায়নি।

জাপান আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। ২০১১ সালের অভিজ্ঞতার আলোকে এই ‘মেগাকোয়েক’ সতর্কতা জারি রাখা হয়েছে।

আরও