ইন্টারনেট ব্ল্যাকআউটের পর আফগানিস্তানে সামাজিক মাধ্যমের কন্টেন্টে কড়াকড়ি

নানগারহার প্রদেশের এক সরকারি অফিসের কর্মী জানিয়েছেন, তিনি ফেসবুক খুলতে পারলেও ছবি বা ভিডিও দেখতে পাচ্ছেন না

তালেবান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে কিছু নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়েছে। এই ফিল্টারিং ব্যবস্থা প্রায় পুরো দেশ জুড়েই কার্যকর হয়েছে।

আফগানিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে কনটেন্ট বা বিষয়বস্তুর ওপর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। বিবিসি আফগানকে দেয়া তথ্যে দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সসহ কয়েকটি সাইটে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে 'ফিল্টার' প্রয়োগ করা হয়েছে।

ঠিক কী ধরনের পোস্ট ফিল্টারিংয়ের আওতায় আনা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে কাবুলসহ বিভিন্ন প্রদেশের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা ফেসবুকে ভিডিও দেখতে পারছেন না এবং ইনস্টাগ্রাম ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তালেবান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে কিছু নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়েছে। সূত্রটি আশা প্রকাশ করেছে যে, এবার সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করা হবে না। জানানো হয়েছে, এই ফিল্টারিং ব্যবস্থা প্রায় পুরো দেশ জুড়েই কার্যকর হয়েছে।

আফগান ব্যবহারকারীরা গত মঙ্গলবার থেকেই বিভিন্ন প্রদেশে সামাজিক মাধ্যমে প্রবেশ সীমিত হওয়ার অভিযোগ জানাচ্ছেন। যেমন, নানগারহার প্রদেশের এক সরকারি অফিসের কর্মী জানিয়েছেন, তিনি ফেসবুক খুলতে পারলেও ছবি বা ভিডিও দেখতে পাচ্ছেন না, এবং সামগ্রিকভাবে ইন্টারনেটের গতি খুবই ধীর। কান্দাহার প্রদেশের আরেক ব্যবহারকারী জানিয়েছেন, মোবাইল ডেটা চালু থাকলেও ফেসবুক ও ইনস্টাগ্রাম 'মারাত্মক ধীরগতিতে' চলছে।

সারাদেশে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়ার এক সপ্তাহ পরই এই নতুন বিধিনিষেধ এলো। ওই ব্ল্যাকআউটের কারণে ব্যবসা-বাণিজ্য, ফ্লাইট পরিষেবা এবং জরুরি পরিষেবাতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল।

তালেবান সরকার বিধিনিষেধ বা গত সপ্তাহের ব্ল্যাকআউটের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে গত মাসে বালখ প্রদেশের তালেবান গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছিলেন, 'দোষ ও অন্যায় প্রতিরোধের জন্য' ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হচ্ছে।

আরও