রেডক্রসের ডাটা সার্ভার হ্যাক, ৫ লাখের বেশি দুস্থ মানুষের তথ্য বেহাত

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) জানিয়েছে, তাদের তথ্য সার্ভারে হ্যাকারদের হামলার ঘটনা ঘটেছে, যাতে ৫ লাখের বেশি দুস্থ মানুষের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে কে বা কারা। সংস্থাটি বলছে, এই হামলার উদ্দেশ্য কী কিংবা এই হামলার পেছনে কারা জড়িত তা জানা যায়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বুধবার জেনেভা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, এ সপ্তাহে তথ্য সার্ভার থেকে সংঘাত, অভিবাসন ও বিপর্যয়ের কারণে পরিবার থেকে নিখোঁজ এবং আটককৃত ৫ লাখ ১৫ হাজারের বেশি  মানুষের তথ্য হাতিয়ে নিয়েছেন অজ্ঞাত হামলাকারীরা। বিশ্বের অন্তত ৬০টি রেডক্রস ও রেড ক্রিসেন্ট অধ্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল। 

এক বিবৃতিতে আইসিআরসির ডিরেক্টর জেনারেল রবার্ট মারডিনি বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের তথ্যের উপর এ ধরণের হামলা তাদের পরিবারের জন্য আরো কষ্টের এবং ভোগান্তির। মানবিক তথ্যও লক্ষ্যবস্তুতে পরিণত হবে এটা আমাদের জন্য ভীতির এবং হতবুদ্ধির। রেডক্রস বলছে, সুইজারল্যান্ডেই বহিরাগত প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা তথ্যগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ পর্যন্ত সেসব তথ্য ফাঁস কিংবা জনসমক্ষে প্রকাশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। 

সংস্থাটির মুখপাত্র ক্রিস্টাল ওয়েলস বলেছেন, আইসিআরসি নিশ্চিত নয় যে তথ্যগুলো চুরি হয়েছে। তবে আমরা মনে করছি যে হামলাকারীদের পক্ষে এটি চুরি করা সম্ভব। কেননা তারা আমাদের সিস্টেমের ভেতরে ঢুকেছে এবং তথ্যগুলোতে প্রবেশ করেছে। তিনি আরো বলেন, তথ্য সার্ভারে প্রবেশের পেছনে কারা রয়েছে সে ব্যাপারে রেডক্রস অনুমান করতে চায় না।

আরও