অদক্ষ শাসনই বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকায় সরকার পরিবর্তনের কারণ— অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় যে গণ-অভ্যুত্থানগুলো সরকার পরিবর্তন করেছে, তার কারণ হলো অদক্ষ শাসন। খবর দ্য হিন্দু।

শুক্রবার ভারতের জাতীয় ঐক্য দিবস উপলক্ষে সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচার প্রদানকালে শাসন বা গভর্ন্যান্স নিয়ে কথা বলতে গিয়ে অজিত দোভাল এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতি গঠন প্রক্রিয়ায় এবং জাতিরাষ্ট্রকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জোর দিয়ে বলেন, ‘মহান সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীশাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস মূলত তাদের শাসনের ইতিহাস।‘

গত কয়েক বছরে ভারতের প্রতিবেশী অঞ্চলে ঘটে যাওয়া পরিবর্তনগুলো নিয়ে কথা বলতে গিয়ে অজিত দোভাল বলেন, ‘বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল এবং অন্যান্য দেশে সম্প্রতি সরকার পরিবর্তনের ঘটনাগুলো আসলে অদক্ষ শাসনেরই ফল।‘

অভ্যন্তরীণ দুর্বলতা এবং অযোগ্য শাসনের কারণে কীভাবে শাসনক্ষমতার উত্থান-পতন হয়েছে, সে উদাহরণ টেনে দোভাল আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি জাতিকে সুরক্ষিত করতে এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করার পাশাপাশি জাতি গঠন প্রক্রিয়ায় শাসন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।‘

আরও