মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যা

রাজ্য পুলিশ জানিয়েছে, ওক্সাকা রাজ্যের সান মাতেও পিনাস শহরে চার ব্যক্তি মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে তাকে এবং অন্য এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে।

মেক্সিকোয় এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ জুন) দক্ষিণ মেক্সিকোর মেয়রকে তার কার্যালয়ে হত্যা করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দেশটিতে স্থানীয় কোনো রাজনীতিবিদকে লক্ষ্য করে সর্বশেষ ভয়াবহ সহিংসতার ঘটনা এটি। খবর বিবিসি।

রাজ্য পুলিশ জানিয়েছে, ওক্সাকা রাজ্যের সান মাতেও পিনাস শহরে চার ব্যক্তি মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে তাকে এবং অন্য এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে।

পুলিশ আরো জানায়, ওয়াক্সাকা রাজ্যের সান মাতেও পিনাসের টাউন হলে মোটরসাইকেলে করে এসেছিল হামলাকারীরা। নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে তারা মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে পড়ে। এরপর তাকে এবং আরেক কর্মকর্তা এলি গার্সিয়াকে গুলি করে হত্যা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রাজ্যের প্রসিকিউটরের অফিস বলছে, তারা এই হামলার ঘটনা তদন্ত করছে। ওই এলাকায় সেনা এবং ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে।

আরও