কাবুলে চীনা রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস-কে) এই হামলার দায় স্বীকার করেছে।

কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চীনা এবং ছয়জন আফগান নাগরিক। সোমবার বিকালের এই হামলায় এক শিশু ও চার নারীসহ আরো অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চীনা এবং ছয়জন আফগান নাগরিক। সোমবার বিকালের এই হামলায় এক শিশু ও চার নারীসহ আরো অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।

কাবুলের অন্যতম নিরাপদ হিসেবে পরিচিত শাহর-ই-নাও বাণিজ্যিক এলাকার একটি হোটেলে অবস্থিত চীনা রেস্তোরাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। রেস্তোরাঁটি যৌথভাবে পরিচালনা করতেন একজন চীনা মুসলিম এবং একজন আফগান নাগরিক। ইতালীয় এনজিও 'ইমার্জেন্সি' জানিয়েছে, তাদের হাসপাতালে ২০ জনকে আনা হয়েছিল, যার মধ্যে ৭ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস-কে) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের প্রচার সংস্থা 'আমাাক' নিউজ জানিয়েছে, চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের ওপর দেশটির সরকারের নির্যাতনের প্রতিবাদে তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে।

আরও