বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের ফল

ভোটের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জয়কে তারেক রহমানের প্রত্যাবর্তন হিসেবে দেখছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরা, এনডিটিভি, আরব নিউজ, দ্য হিন্দুসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম দিনব্যাপী এটিকে প্রধান খবর হিসেবে প্রচার করে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় থেকে অধিকাংশ গণমাধ্যমই লাইভ ব্লগে খবরটি সম্প্রচার করছে।

শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যম। সে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোটের খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ হয়েছে। রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরা, এনডিটিভি, আরব নিউজ, দ্য হিন্দুসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম দিনব্যাপী এটিকে প্রধান খবর হিসেবে প্রচার করে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় থেকে অধিকাংশ গণমাধ্যমই লাইভ ব্লগে খবরটি সম্প্রচার করছে।

বাংলাদেশের ভোটগ্রহণ ও ফলের পুরো প্রক্রিয়া লাইভ সম্প্রচার করছে রয়টার্স। ‘বাংলাদেশ নির্বাচন লাইভ: তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করে বিজয় দাবি বিএনপির’ শিরোনামে বাংলাদেশ সর্ম্পকিত সংবাদ প্রচার করছে তারা। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ফল ঘোষণা না করা হলেও প্রাথমিক ফলাফলে এককভাবে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। এ নির্বাচনকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের প্রথম গণতান্ত্রিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ভোটের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জয়কে তারেক রহমানের প্রত্যাবর্তন হিসেবে দেখছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ভোটগ্রহণ থেকে শুরু হওয়া লাইভে নির্বাচন পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা, জননিরাপত্তা ও অর্থনীতি পর্যালোচনা করে ধারাবাহিক সংবাদ প্রকাশ করছে গণমাধ্যমটি। লাইভে তাদের শিরোনাম, বাংলাদেশে ভোট গণনায় এগিয়ে বিএনপি, দ্বিতীয় স্থানে জামায়াতে ইসলামী।

আল জাজিরা তাদের লাইভ সম্প্রচারের শিরোনাম দিয়েছে, ‘নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দাবি বিএনপির, সরকার গঠনের প্রস্তুতি’। আনুষ্ঠানিক না হলেও প্রাথমিক এ ফলাফলকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে অভিহিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যমটি।

আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রধান সংবাদে বাংলাদেশের নির্বাচনের ফল। ‘হাসিনা পরবর্তী প্রথম নির্বাচনে বিএনপির জয়ের দাবি’ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গণতন্ত্রের পরীক্ষা বলেও উল্লেখ করেছে গার্ডিয়ান।

বাংলাদেশের নির্বাচনের ফলকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয় তাদের কাছে বিস্ময়ের। গণমাধ্যমটির সংবাদে গুরুত্ব পেয়েছে, সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফেরা নেতার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়।

ব্যবধান বাড়াচ্ছে বিএনপি, দুই আসনেই জয়ী তারেক, তবে হচ্ছে না কোনো বিজয়মিছিল! গণনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জামাতের’- আনন্দবাজার পত্রিকার শিরোনাম। ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের সংবাদ।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর প্রধান প্রতিবেদনেও রয়েছে বাংলাদেশের নাম।

আরও