চিলিতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ভুমিকম্পের আঘাত হানার পর এ সতর্কতা জারি করা হয়। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার মধ্যে ড্রেক প্যাসেজে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।
ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।