নববর্ষে ১৬০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার

বৌদ্ধ নববর্ষ উপলক্ষে বিভিন্ন কারাগার থেকে এক হাজার ছয়শ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। সাধারণ ক্ষমার আওতায় আজ রোববার এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। খবর রয়টার্স।

বৌদ্ধ নববর্ষ উপলক্ষে বিভিন্ন কারাগার থেকে ১ হাজার ৬০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। সাধারণ ক্ষমার আওতায় আজ রোববার এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আজ সাধারণ ক্ষমা প্রাপ্তদের মুক্তি খবরে ইনসেইন কারাগারের বাইরে শত শত বন্দির আত্মীয়রা জড়ো হয়।  দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যাদের মুক্তি দেয়া হচ্ছে, তারা জান্তা বিরোধী বিক্ষোভকারী নাকি সাধারণ আসামি তা স্পষ্ট নয়।

ইনসেইন কারাগারের সামনে থাকা স্থানীয় এক সংবাদকর্মী রয়টার্সকে জানান, সকাল থেকে বন্দিদের মুক্তি দেয়া শুরু হয়। তবে, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক প্রতিবাদকারীকে মুক্তি পেতে দেখা যায়নি।

জান্তা সরকারের শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে বন্দি মুক্তির ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, মোট ১ হাজার ৬১৯ জনকে মুক্তি দেয়া হয়েছে, যাদের মধ্যে ৪২জন বিদেশী নাগরিক। নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেয়া হয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অ্যাক্টিভিস্ট গ্রুপের মতে, গত বছর ক্যুয়ের মাধ্যমে ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত ১৩ হাজার ২৮২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এছাড়া হত্যা করেছে ১ হাজার ৭৫৬ জন বিরোধীকে।

আরও