মিয়ানমারে সহিংসতা

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর জনগণের প্রতি সমর্থন প্রকাশ করে তাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। ২৪ আগস্ট এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মিয়ানমারে সহিংসতা শীর্ষক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র থমাস ‘টমি’ পিগট বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর জনগণের প্রতি সমর্থন প্রকাশ করছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রশংসা করি। একইসঙ্গে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানাই।

আরও