৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন মাখোঁ

কোনো দল বা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবং বাজেট ঘাটতিসহ বড় ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে না পারায় ফ্রান্সে গভীর রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

এলিসি প্রেসিডেন্টের কার্যালয় লেকর্নুর আলোচনার ভিত্তিতে জানিয়েছে— অধিকাংশ ডেপুটি সংসদ ভেঙে দেয়ার বিপক্ষে ও স্থিতিশীলতার জন্য একটি প্ল্যাটফর্ম বিদ্যমান। এ ভিত্তিতেই প্রেসিডেন্ট মাখোঁ ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। বুধবার তার দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়। পার্লামেন্টের অধিকাংশ আইনপ্রণেতা আগাম সংসদীয় নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। কয়েক দশকের মধ্যে ফ্রান্স বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। খবর রয়টার্স।

মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই সোমবার সরকারসহ পদত্যাগ করেন দুই বছরের মধ্যে ফ্রান্সের পঞ্চম প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। আধুনিক ফ্রান্সে এটিই সবচেয়ে স্বল্পকালীন সরকার। তবে মাখোঁর অনুরোধে লেকর্নু মধ্য-বাম থেকে মধ্য-ডানপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে সংকট নিরসনের জন্য আরো আলোচনা করেছেন।

এলিসি প্রেসিডেন্টের কার্যালয় লেকর্নুর আলোচনার ভিত্তিতে জানিয়েছে— অধিকাংশ ডেপুটি সংসদ ভেঙে দেয়ার বিপক্ষে; স্থিতিশীলতার জন্য একটি প্ল্যাটফর্ম বিদ্যমান; ৩১ ডিসেম্বরের মধ্যে বাজেট গ্রহণের একটি পথ সম্ভব। এ ভিত্তিতেই প্রেসিডেন্ট মাখোঁ ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। তবে কে এই পদে আসছেন, তা এলিসি থেকে জানানো হয়নি।

লেকর্নু বিরোধীদের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ করেছেন। তবে তিনি জানান, নতুন প্রধানমন্ত্রী নিয়োগের একটি পথ তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুতির হুমকির পর লেকর্নু পদত্যাগ করেন। কোনো দল বা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবং বাজেট ঘাটতিসহ বড় ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে না পারায় ফ্রান্সে গভীর রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

চরম ডানপন্থী ন্যাশনাল র‍্যালি এবং কট্টর-বামপন্থী ফ্রান্স আনবাউড মাখোঁর পদত্যাগ বা আগাম নির্বাচনের দাবি জানিয়েছে। তবে লেকর্নু সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের বাজেট পাস করে দেশের আর্থিক স্থিতিশীলতা ফেরাতে একটি চুক্তি সম্ভব।

আরও