যুদ্ধবিরতির ঘোষণার পরও ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান: ইসরায়েলের দাবি

ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে বলার পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ফের সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জেরুসালেমে ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজেছে। শহরটির আকাশে ইরানের অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত হতে দেখা গেছে।

১২ দিনের সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েল ও ইরানের সম্মতি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে বলার পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ফের সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এপি।

বলা হয়েছে, জেরুসালেমে ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজেছে। শহরটির আকাশে ইরানের অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত হতে দেখা গেছে।

এর আগে, সোমবার (২৩ জুন) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানান, ১২ দিনের সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েল ও ইরানের সম্মত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য না এলেও ইরানের একজন কর্মকর্তা পূর্বে জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে সংঘর্ষ বন্ধ হবে না।

আরাঘচি জানান, যদি ইসরায়েল মঙ্গলবার ভোর ৪টার মধ্যে ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানও পাল্টা আঘাত থেকে বিরত থাকবে।

এই সময়সীমার পর থেকে ইরানে আর কোনো ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়নি।

আরও