ট্রাম্পকে ধন্যবাদ নেতানিয়াহুর, একসঙ্গে শত্রুকে পরাজিত করার অঙ্গীকার

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেতানিয়াহু লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আমারকে এবং ইসরায়েল ও এর জনগণকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ।

ইসরায়েল ও সেখানকার জনগণের পাশে থেকে সর্বাত্মক সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ হান্টিং’ অ্যাখ্যা দিয়ে তা বাতিলে ট্রাম্পের আহ্বানের পর কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেতানিয়াহু লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আমারকে এবং ইসরায়েল ও এর জনগণকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ।

তিনি আরো লেখেন, আমরা আমাদের যৌথ শত্রুদের পরাজিত করতে, আমাদের বন্দিদের মুক্ত করতে এবং দ্রুত শান্তির পরিধি বিস্তৃত করতে একসঙ্গে কাজ করে যাব।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ হান্টিং’ বা ‘ডাইনি শিকার” হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা করা উচিত। তিনি ইসরায়েলের জন্য যা করেছেন, তাতে তিনি একজন মহান বীর। যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে, আর এখন আবার যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে।

ট্রাম্প আরো লেখেন, এত কিছু করা একজন মানুষের বিরুদ্ধে এমন ডাইনি শিকার আমার কাছে অকল্পনীয়। তিনি জানান, নেতানিয়াহু সোমবার আদালতে হাজির হবেন বলেই শুনেছেন।

আরও