শিগগিরই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আভাস ইইউর

শিগগিরই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছার ওপর পুনরায় চুক্তিতে ফেরার বিষয়টি নির্ভর করছে। খবর আরব নিউজ।

শিগগিরই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছার ওপর পুনরায় চুক্তিতে ফেরার বিষয়টি নির্ভর করছে। খবর আরব নিউজ।

দুই সপ্তাহের মধ্যে একটি চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন ইইউর কর্মকর্তা। তিনি বলেন, চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছার কাছাকাছি আমরা। চুক্তির বেশির ভাগ বিষয়ে উভয় পক্ষই একমত। তবে এখনো আমাদের কিছু বিষয় রয়ে গেছে। এর মধ্যে কয়েকটি রাজনৈতিক একমত হওয়া কঠিন। ২০১৫ সালের ইইউ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের সঙ্গে ইরানের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) পরমাণু চুক্তিটি স্বাক্ষর হয়েছিল। এরপর ২০১৮ সালের মে মাসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি অকার্যকর হয়ে যায়।

আরও