ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত, ৬ সপ্তাহে পঞ্চম দুর্ঘটনা

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি এবং আবহাওয়ার অবনতি দুর্ঘটনার কারণ হতে পারে।

হেলিকপ্টারে ছিলেন সাতজন — ছয়জন যাত্রী (পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু) এবং একজন পাইলট। যাত্রীরা ছিলেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের।

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন পাইলটও। ১০ মিনিটের যাত্রার মধ্যে গৌরিকুন্ড ও সোনপ্রয়াগের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউসাডা) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনাটি স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২০ মিনিটে ঘটে। হেলিকপ্টারে ছিলেন সাতজন — ছয়জন যাত্রী (পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু) এবং একজন পাইলট। যাত্রীরা ছিলেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি এবং আবহাওয়ার অবনতি দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয়রা নিখোঁজ হওয়া হেলিকপ্টারটি দেখতে পেয়ে দুর্ঘটনার খবর দেন। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স প্ল্যাটফর্মে দুর্ঘটনার খবর শেয়ার করে বলেন, ‘রুদ্রপ্রয়াগ জেলার একটি হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধার দল তৎপর হয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।‘

গত মে ২ থেকে হিমালয়ের কেদারনাথ মন্দিরের প্রবেশ উন্মুক্ত হওয়ার পর এটি ৬ সপ্তাহে পঞ্চম দুর্ঘটনা। এছাড়া, গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৭০-এ গিয়ে দাঁড়িয়েছে।

আরও