৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আলাস্কা-কানাডা সীমান্ত, ৩০ এর বেশি আফটার শক

এ ভূমিকম্পের পর তিন ঘণ্টার মধ্যে ৫ দশমিক ১ থেকে ৩ দশমিক ৩ মাত্রা পর্যন্ত ৩০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৪৮ কিলোমিটার) পশ্চিমে এবং আলাস্কার রাজধানী জুনো থেকে ২৩০ মাইল উত্তর-পশ্চিমে। এলাকাটি জনবসতিহীন ও পর্বত-ঘেরা হওয়ায় সম্ভাব্য ক্ষতি কম হওয়ার সম্ভাবনা বেশি।

আলাস্কা ও কানাডার ইউকন টেরিটরির সীমান্তবর্তী দুর্গম ও পাহাড়ি অঞ্চলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ৪১ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের পর তিন ঘণ্টার মধ্যে ৫ দশমিক ১ থেকে ৩ দশমিক ৩ মাত্রা পর্যন্ত ৩০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। খবর এপি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৪৮ কিলোমিটার) পশ্চিমে এবং আলাস্কার রাজধানী জুনো থেকে ২৩০ মাইল উত্তর-পশ্চিমে। এলাকাটি জনবসতিহীন ও পর্বত-ঘেরা হওয়ায় সম্ভাব্য ক্ষতি কম হওয়ার সম্ভাবনা বেশি।

উৎপত্তিস্থলের কাছাকাছি আলাস্কার ইয়াকুতাত শহরের পুলিশ প্রধান থিও কেপস জানিয়েছেন, ভূমিকম্পটি ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। প্রত্যাশার তুলনায় দীর্ঘ সময় ধরে কাঁপন অনুভূত হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, এ ভূমিকম্পের ফলে কোনো সুনামির ঝুঁকি নেই।

আরও