ইউক্রেনের পোকরোভস্ক ও ভোভচানস্ক দখলের দাবি রাশিয়ার

ইউক্রেন সরকার কোনোভাবেই এ দুই শহর রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি স্বীকার করেনি।

রাশিয়ার প্রধান সামরিক কর্মকর্তা ভ্যালেরি জেরাসিমভ পুতিনকে জানিয়েছেন যে, পোকরোভস্ক দখলের সঙ্গে সাউথপোর্ট লিম্যান শহরেও রাশিয়ার বাহিনী প্রবেশ করেছে। এছাড়া ভোভচানস্কেও কঠোর লড়াইয়ের পর রাশিয়ার ডিফেন্স মন্ত্রণালয় কর্মকর্তারা শহরটি দখল করার খবর নিশ্চিত করেছেন।

রাশিয়ার সামরিক কর্তৃপক্ষ সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে যে, রুশ বাহিনী ইউক্রেনের ফ্রন্টলাইন শহর পোকরোভস্ক এবং ভোভচানস্ক দখল করেছে এবং অন্যান্য এলাকায় অগ্রগতি করছে। পুতিন এই অগ্রগতিকে ‘সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন। খবর রয়টার্স।

তবে ইউক্রেন সরকার কোনোভাবেই এ দুই শহর রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি স্বীকার করেনি। শহর দখলে নেয়ার ঘোষণাটি এলো এমন সময়ে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসে আলোচনায় ব্যস্ত ছিলেন এবং ইউএস দূত স্টিভ উইটকফ মস্কোতে বৈঠক করছেন যুদ্ধ সমাধানের একটি পরিকল্পনার জন্য।

রাশিয়ার প্রধান সামরিক কর্মকর্তা ভ্যালেরি জেরাসিমভ পুতিনকে জানিয়েছেন যে, পোকরোভস্ক দখলের সঙ্গে সাউথপোর্ট লিম্যান শহরেও রাশিয়ার বাহিনী প্রবেশ করেছে। এছাড়া ভোভচানস্কেও কঠোর লড়াইয়ের পর রাশিয়ার ডিফেন্স মন্ত্রণালয় কর্মকর্তারা শহরটি দখল করার খবর নিশ্চিত করেছেন।

রাশিয়ার দাবি অনুযায়ী, তারা দোনবাস পুরো দখলের লক্ষ্যে অগ্রগতি অব্যাহত রাখছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, পোকরোভস্কের ধ্বংসপ্রাপ্ত শহর জুড়ে রুশ সেনারা ঘুরে বেড়াচ্ছেন এবং এক সেনা রাশিয়ার পতাকা উড়িয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইউক্রেনের সেনারা জানিয়েছিল তারা পোকরোভস্কের আশপাশের এলাকায় অবস্থান ধরে রেখেছে এবং উত্তরে থাকা শহরেও কিছু অগ্রগতি অর্জন করেছে।

আরও