তীব্র শীতে দিল্লির স্কুলে ৫ দিনের ছুটি বৃদ্ধি

তীব্র শীতের কারণে ভারতের দিল্লির স্কুলগুলোয় পাঁচদিনের ছুটি বাড়ানো হয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ ছুটির আওতায় পড়বে। ছুটি থাকবে ১২ জানুয়ারি পর্যন্ত।

তীব্র শীতের কারণে ভারতের দিল্লির স্কুলগুলোয় পাঁচদিনের ছুটি বাড়ানো হয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ ছুটির আওতায় পড়বে। ছুটি থাকবে ১২ জানুয়ারি পর্যন্ত। খবর হিন্দুস্তান টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সিং বলেন, ‘‌প্রচণ্ড ঠাণ্ডায় স্কুলগুলোর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আগামী পাঁচদিন বন্ধ থাকবে। দিল্লির সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি স্কুল এ ছুটির আওতায়ভুক্ত।’

এদিকে প্রবল শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, বৃষ্টি ও প্রচণ্ড ঠাণ্ডার কারণে অঞ্চলটিতে ‘‌ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে দিল্লি সরকার। গতকাল দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা গড় তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি কম।

আরও